যুক্তরাষ্ট্রে দীর্ঘস্থায়ী মন্দার আশঙ্কা
করোনাভাইরাস মহামারির প্রভাবে যুক্তরাষ্ট্রে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক মন্দার সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির ফেডারেল রিজার্ভ বোর্ডের চেয়ারম্যান জেরোমি পাওয়েল।
৬ অক্টোবর ব্যবসা ও অর্থনীতি বিষয়ক জাতীয় সংস্থার বার্ষিক সম্মেলনে দেওয়া বক্তব্যে জেরোমি পাওয়েল এই আশঙ্কার কথা বলেন।
জেরোমি পাওয়েল বলেন, ‘অর্থনৈতিক পুনরুদ্ধার এখনো সুদূর পরাহত। যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিপরীত দিকে মোড় নেওয়ার ঝুঁকিতে রয়েছে। এই মুহূর্তে এর প্রধান কারণ হচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়া।’ তিনি বলেন, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ এসে আঘাত করলে, জনস্বাস্থ্যের ওপর করুণ প্রভাবের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হবে। ভাইরাসের বিস্তৃতির প্রাক্কালে এই ঝুঁকি কমাতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের দেওয়া বিধিমালা মেনে চলা, মাস্ক পরা ও সামাজিক দূরত্বের নীতি মেনে চলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
মহামারি নিয়ন্ত্রণ কার্যক্রমের সঙ্গে সঙ্গে দেশের দরিদ্র ও নাজুক জনগোষ্ঠীর ভোগান্তির কথা বিবেচনায় রেখে তাদের সহায়তার জন্য নতুন আর্থিক প্রণোদনা নিশ্চিত করা প্রয়োজন
পাওয়েল বলেন, মহামারি নিয়ন্ত্রণ কার্যক্রমের সঙ্গে সঙ্গে দেশের দরিদ্র ও নাজুক জনগোষ্ঠীর ভোগান্তির কথা বিবেচনায় রেখে তাদের সহায়তার জন্য নতুন আর্থিক প্রণোদনা নিশ্চিত করা প্রয়োজন।
পাওয়েলের এমন আহ্বানের কিছুক্ষণ পরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন প্রণোদনা প্যাকেজের ওপর আলোচনা বন্ধের নির্দেশ দেন। কিন্তু এর কয়েক ঘণ্টা পরেই রাতে ট্রাম্প আবার বলেছেন, তিনি নতুন নাগরিক প্রণোদনা দিতে প্রস্তুত।
জেরোমি পাওয়েল এ বিষয়ে বলেন, ইউএস কংগ্রেসের এ সময়ে প্রণোদনা প্যাকেজে অতিরিক্ত অর্থ ঢেলে দেওয়াও ঝুঁকিপূর্ণ কাজ। তবে এটা না করলে জাতীয় অর্থনীতি আরও বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এটা সত্য যে, ইতিমধ্যেই দেশের জাতীয় বাজেট আকাশচুম্বী, তার ওপর এই প্রণোদনার ব্যয়। এ যেন মরার ওপর খাঁড়ার ঘার মতো।
আইনপ্রণেতাদের নতুন প্রণোদনা প্যাকেজ নিয়ে কাজ করার পরামর্শ দিয়ে পাওয়েল বলেন, দীর্ঘদিন থেকেই যুক্তরাষ্ট্রের বাজেট অস্থিতিশীল এক পথ অতিক্রম করছে। তবে এসব উদ্বেগকে অগ্রাধিকার দেওয়ার সময় এখন নয়।
গত বসন্তের প্রণোদনার ফলে সৃষ্ট অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি সম্প্রতি শ্লথ হয়েছে পড়েছে। মে থেকে আগস্ট পর্যন্ত প্রতি মাসে ১০ লাখের বেশি মানুষ কাজে ফিরলেও, এখন আবার এ গতি স্তিমিত হয়ে পড়েছে। গত সপ্তাহে প্রকাশিত সেপ্টেম্বরের রিপোর্টে দেখা গেছে, এ সংখ্যা ছয় লাখ ৬১ হাজারে নেমে এসেছে
ফেডারেল রিজার্ভ গত মার্চে সুদের হার শূন্যের কাছাকাছি নিয়ে এসেছিল। তখন থেকে নানা ব্যাংক ও মর্টগেজ কোম্পানি ঋণদানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থনীতির নানা দিক চাঙা রাখার চেষ্টা করছে। কেন্দ্রীয় ব্যাংকের এক জরিপে দেখা যায়, নীতি নির্ধারকেরা আগামী ২০২৩ সালের আগে সুদের হার বৃদ্ধি হবে বল মনে করছেন না।
এদিকে গত বসন্তের প্রণোদনার ফলে সৃষ্ট অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি সম্প্রতি শ্লথ হয়েছে পড়েছে। মে থেকে আগস্ট পর্যন্ত প্রতি মাসে ১০ লাখের বেশি মানুষ কাজে ফিরলেও, এখন আবার এ গতি স্তিমিত হয়ে পড়েছে। গত সপ্তাহে প্রকাশিত সেপ্টেম্বরের রিপোর্টে দেখা গেছে, এ সংখ্যা ছয় লাখ ৬১ হাজারে নেমে এসেছে।
সিএনএন বিজনেসের অর্থনৈতিক পুনরুদ্ধার ড্যাসবোর্ডে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের অর্থনীতি মহামারির আগের চেয়ে মাত্র ৮০ শতাংশ স্থিতিশীল। অর্থাৎ পুনরুদ্ধারের পথ দীর্ঘ।
এ বিষয়ে পাওয়েল বলেন, অর্থনীতির পুনরুদ্ধার দীর্ঘায়িত ও এর গতি শ্লথ হওয়াটা খারাপ সংবাদ। কারণ দীর্ঘায়িত দুর্বল অর্থনীতিকে আরও দুর্বল করে দেয়। তিনি বলেন, বেকারত্ব ও দেউলিয়াত্ব সব সময়ই অর্থনীতির অংশ। কিন্তু এর কোনো একটির অসামঞ্জস্যপূর্ণ মাত্রা অর্থনীতির জন্য ক্ষতিকর। যেমন-স্থায়ীভাবে বেকার হয়ে পড়া জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এঁরাই মূলত সাময়িকভাবে চাকরিচ্যুত বলে বিবেচিত হয়েছিলেন। একবার স্থায়ীভাবে লে-অফ হয়ে গেলে আবার কাজে ফিরে যাওয়া কঠিন হয়ে পড়ে।