যুক্তরাষ্ট্রে নাইট ক্লাবে বন্দুকধারীদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোর পালস ক্লাবে বন্দুকধারীর হামলায় অনেকে আহত হয়েছেন। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোর পালস ক্লাবে বন্দুকধারীর হামলায় অনেকে আহত হয়েছেন। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরের ‘পালস ক্লাব’ নামে সমকামীদের একটি নাইট ক্লাবে হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। এ হামলায় অনেকে আহত হয়েছেন। বিবিসির ও সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাতে নাইট ক্লাবে এলোপাতাড়ি গুলি চালানো হয়েছে।
জরুরি উদ্ধারকর্মীদের গাড়ি ওই এলাকায় রয়েছে। অরল্যান্ডোর বাসিন্দাদের প্রতি টুইটারে পুলিশ আহ্বান করেছে, ‘আক্রান্ত এলাকা থেকে এখন দূরে থাকুন।’
পালস নাইট ক্লাব কর্তৃপক্ষও নিজেদের ফেসবুক পেজের মাধ্যমে সতর্কবার্তা পাঠাতে শুরু করেছে। লেখা হয়েছে, ‘বেরিয়ে পড়ুন’ এবং ‘দৌড়তে থাকুন’।
পুলিশ বলছে, ভিতরে যারা আটকে পড়েছে, তাদের উদ্ধারকাজ শুরু হচ্ছে।
বার্তা সংস্থা এএফপিকে এক পুলিশ কর্মকর্তা বলেছেন, অনেকে আহত হয়েছে। ভেতরে কাউকে জিম্মি করা হয়েছে কি না তা নিশ্চিত নই।