যুক্তরাষ্ট্রে নিজের নাগরিকদের জন্য মেক্সিকোর আইনি সহায়তা কেন্দ্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী উদ্যোগ ও কথাবার্তার জেরে দেশটিতে মেক্সিকোর অভিবাসীদের জন্য আইনি সহায়তা কেন্দ্র চালু করেছে দেশটির সরকার। যুক্তরাষ্ট্রের ৫০টি শহরে মেক্সিকোর কনস্যুলেট অফিসে এই সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময় থেকেই অবৈধ অভিবাসী ঠেকাতে প্রতিবেশী মেক্সিকোর সীমান্তে দেয়াল তৈরির কথা বলে আসছিলেন। এ নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে বাস করা মেক্সিকোর নাগরিকদের জন্য আইনি সহায়তা কেন্দ্র চালু করা হলো।
মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী লুইস ভিদেগারায় যুক্তরাষ্ট্রে থাকা মেক্সিকানদের মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে জানিয়েছেন, এই সহায়তা কেন্দ্র অবৈধ নাগরিকদের যুক্তরাষ্ট্রে বসবাসকে উৎসাহিত করবে না।