যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নিহতের হার শ্বেতাঙ্গদের তিন গুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পুলিশের হাতে শ্বেতাঙ্গদের তুলনায় কৃষ্ণাঙ্গরা প্রায় তিন গুণ বেশি নিহত হন। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ও এশিয়ার লোকেরা দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের হাতে সবচেয়ে কম নিহত হন। এই বাহিনীর হাতে কৃষ্ণাঙ্গ এবং আদিবাসী আমেরিকানরা অন্যদের তুলনায় আড়াই গুণ বেশি খুনের শিকার হন। নতুন একটি গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এই গবেষণা প্রতিবেদন আমেরিকান জার্নাল অব পাবলিক হেলথে প্রকাশিত হয়েছে।

গবেষকেরা ২০১০ ও ২০১৪ সালের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিহত ২ হাজার ২৮৫ জনের ওপর গবেষণা চালান। গবেষকেরা দেখেছেন, প্রতি ১০ লাখে ৬ দশমিক ৮ জন কৃষ্ণাঙ্গ খুন হন। আদিবাসী আমেরিকানদের ক্ষেত্রে এই হার সামান্য বেশি অর্থাৎ ৬ দশমিক ৯ জন। আর প্রতি ১০ লাখে হিস্পানিকদের মধ্যে ৪ দশমিক ১, শ্বেতাঙ্গদের মধ্যে ২ দশমিক ৫ এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ও এশিয়ার মানুষের মধ্যে প্রতি ১০ লাখে ১ দশমিক ৫ জন খুন হন।

যুক্তরাষ্ট্রে ব্ল্যাক লাইফস ম্যাটার আন্দোলনে নেতৃত্ব দেওয়া ১৭ বছর বয়সী ত্রেভন মার্টিন, ছয় সন্তানের বাবা ৪৪ বছর বয়সী এরিক গার্নার এবং ১৮ বছর বয়সী মাইকেল ব্রাউনের হত্যার মতো বিতর্কিত ঘটনা ব্যাপক বিতর্কের সৃষ্টির করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্য বাহিনীর হাতে কৃষ্ণাঙ্গদের মৃত্যুর বিষয়টি নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়।

নতুন ওই গবেষণাটি করেন প্রফেসর জেমস বুয়েলা। তিনি বলেন, ‘গবেষণার এই অসামঞ্জস্য ফল এ সমস্যার একটি সমাধান খোঁজার প্রয়োজনীয়তার প্রতি গুরুত্বারোপ করবে।