যুক্তরাষ্ট্রে প্রতি সাতজনে একজন দারিদ্র্যের মধ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার সাতজনের মধ্যে একজন দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। বিশ্বের সবচেয়ে পরাক্রমশালী দেশটির অর্থনীতি সাধারণভাবে শক্তিশালী হলেও দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টিসহ বেশ কিছু ক্ষেত্রে দেশটিকে জরুরি উদ্যোগ নিতে হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী পরিচালক ক্রিস্টিন লাগার্দ গত বুধবার এ কথা বলেছেন।
অর্থনীতির সাম্প্রতিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আইএমএফের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ওপর একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে গত এক বছরে ২৪ লাখ নতুন চাকরি সৃষ্টি হয়েছে। মন্দা সামাল দিয়ে মার্কিন অর্থনীতি তার অবস্থানকে আবার প্রমাণ করতে সক্ষম হয়েছে। কিন্তু চলতি বছরে অর্থনীতির প্রবৃদ্ধি প্রত্যাশিত ২ দশমিক ৪ মাত্রায় হয়নি। ২০১৬ সালে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ২ শতাংশ। প্রতিবেদনে আইএমএফ দারিদ্র্য দূরীকরণ এবং ধনী-গরিবের মধ্যে সম্পদের ব্যবধান কমানোর জন্য সুপারিশ করেছে।
আইএমএফ বলেছে, দারিদ্র্যসীমায় থাকা মানুষের ৪০ শতাংশ নিয়মিত কাজ করেও দারিদ্র্যের সীমারেখা অতিক্রম করতে পারছে না।