যুক্তরাষ্ট্রে প্রথম ইবোলা রোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে দেশটির প্রথম ইবোলা রোগী শনাক্ত হয়েছে। লাইবেরিয়ায় তিনি এ মারাত্মক ভাইরাসে আক্রান্ত হন বলে ধারণা করা হচ্ছে। লাইবেরিয়াসহ পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশে ইবোলায় তিন হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। খবর বিবিসির।
আক্রান্ত ব্যক্তি দুই সপ্তাহ আগে লাইবেরিয়া থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। তাঁকে টেক্সাসের একটি হাসপাতালে বিচ্ছিন্ন অবস্থায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। পশ্চিম আফ্রিকায় যাওয়া কিছুসংখ্যক চিকিৎসক ও সাহায্যকর্মী সেখানে ইবোলায় আক্রান্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রে এসে চিকিৎসায় সুস্থ হয়েছেন। তবে এই প্রথম কেউ যুক্তরাষ্ট্রে আসার কয়েক দিন পর ভাইরাসটি তার শরীরে শনাক্ত হলো।