যুক্তরাষ্ট্রে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে নিহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসিসিপিতে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত গির্জা। ছবি: রয়টার্স
মিসিসিপিতে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত গির্জা। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। এতে কমপক্ষে ১১ জন নিহত হয়। আহত হয়েছে অনেকে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গত বুধবার আরকানসাস, ইলিনয়, ইন্ডিয়ানা, মিসিসিপি, মিশিগান ও টেনেসিতে ওই ঘূর্ণিঝড় আঘাত হানে।

অঞ্চলটিতে ছোট-বড় মিলিয়ে অন্তত ২০ টির মতো ঘূর্ণিঝড় আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ঘূর্ণিঝড়ে মিসিসিপিতে সাতজন, টেনেসিতে তিনজন ও আরকানসাসে একজন নিহত হয়েছে।

একাধিক ঘূর্ণিঝড় আঘাত হানার পর মিসিসিপির ঘরে ঘরে তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। মিসিসিপিতে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।