যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের প্লেইনভিলে গতকাল রোববার একটি বাড়ির ওপর একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন।
আজ সোমবার সিএনএন অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ওই বাড়িতে আগুন ধরে যায়। ভবন থেকে চারজন বেরিয়ে আসতে পেরেছেন। বিমানে থাকা তিনজন নিহত হন।
দেশটির জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করবে।