প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ বিপুল ভোটে গৃহীত এক প্রস্তাবে ইউরোপ ও এশিয়ার ৩৮টি দেশের নাগরিকদের বিনা ভিসায় তিন মাস যুক্তরাষ্ট্রে প্রবেশের যে নিয়ম চালু রয়েছে, তাতে গত মঙ্গলবার বিধিনিষেধ আরোপ করেছে। ৪০৭-১৯ ভোটে গৃহীত এই প্রস্তাব অনুসারে ২০১১ সালের মার্চের পর এসব দেশের কোনো নাগরিক ইরাক বা সিরিয়া ভ্রমণ করে থাকলে তাঁরা যুক্তরাষ্ট্রে বিনা ভিসায় ভ্রমণের সুযোগ পাবেন না। প্রস্তাবটি সিনেটে গৃহীত হলে ওবামা স্বাক্ষর করবেন।