যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যে সম্ভাব্য বিদ্বেষপ্রসূত হামলায় এক ভারতীয় নাগরিকের নিহত হওয়ার ঘটনায় সৃষ্ট উত্তেজনা প্রশমনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য চলতি সপ্তাহে দিল্লির একজন জ্যেষ্ঠ কূটনীতিক ওয়াশিংটনে যাবেন বলে জানা গেছে। পররাষ্ট্রসচিব এস জয়শংকরের ‘বড় ধরনের দ্বিপক্ষীয় আলোচনার’ জন্য আজ মঙ্গলবার ওয়াশিংটনে যাওয়ার কথা। যুক্তরাষ্ট্রের এক পানশালায় গত বুধবার গুলি করে প্রকৌশলী শ্রীনিবাস কুচিভটলাকে (৩২) হত্যার ঘটনায় ভারতজুড়ে বিক্ষোভ সৃষ্টি হয়েছে।