যুক্তরাষ্ট্রে লাইলাতুল কদর পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাইলাতুল কদরে বাংলাদেশি কমিউনিটির একটি মসজিদে মুসল্লিরা। ছবি: প্রথম আলো
লাইলাতুল কদরে বাংলাদেশি কমিউনিটির একটি মসজিদে মুসল্লিরা। ছবি: প্রথম আলো

যুক্তরাষ্ট্রের ধর্মপ্রাণ মুসলমানরা গতকাল বুধবার পবিত্র লাইলাতুল কদর পালন করেছেন। ওয়াশিংটনের ভার্জিনিয়ার বাংলাদেশিরা বায়তুল মোকাররম মসজিদে ইবাদত বন্দেগি করেন। নারীরা মসজিদে ও ঘরে ঘরে এই রাতে ইবাদত করেন।

বায়তুল মোকাররমসহ যুক্তরাষ্ট্র ও উত্তর আমেরিকার প্রতিটি মসজিদেই আখেরি মোনাজাতে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর জন্য শান্তি কামনা করা হয়।