যুক্তরাষ্ট্রে সমলিঙ্গের বিয়েতে বাধা নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রজুড়ে সমকামীদের বিয়ে করার অধিকার দিতে বলেছেন দেশটির সুপ্রিম কোর্ট। এটি সমকামীদের অধিকারের ক্ষেত্রে গতকাল একটি ঐতিহাসিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। খবর ওয়াশিংটন পোস্টের।
যুক্তরাষ্ট্রে প্রথম সমকামী বিয়ে অনুষ্ঠিত হয় ১১ বছর আগে।
সুপ্রিম কোর্ট মিশিগান, ওহাইও, কেন্টাকি ও টেনেসি অঙ্গরাজ্যগুলোর পরিস্থিতি বিবেচনায় নিয়ে গতকালের আদেশ দিয়েছেন। গত বছর এসব অঙ্গরাজ্যে সমলিঙ্গের বিয়ের ওপর কড়াকড়ি বহাল রাখেন আপিল বিভাগ। তবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছে, দেশের সংবিধান এমন নিষেধাজ্ঞাকে অনুমোদন করে না।
আদালতের এই রায়কে আধুনিক সময়ে নাগরিক অধিকারের ক্ষেত্রে সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন সমকামী অধিকার আন্দোলনের কর্মীরা। তবে সমালোচকেরা বলেছেন, এই রায় বিয়ের ক্ষেত্রে প্রথাগত সংজ্ঞায় পরিবর্তন এনে দেশকে একটা অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে গেল।