যুক্তরাষ্ট্রে সিনেমা হলে গুলি, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে গতকাল বৃহস্পতিবার একটি সিনেমা হলে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। পরে ওই বন্দুকধারীও আত্মহত্যা করেন।

আজ শুক্রবার এএফপির খবরে জানানো হয়, স্থানীয় পুলিশ এক সংবাদ সম্মেলনে জানায়, ওই বন্দুকধারীর গুলিতে সাতজন আহত হন। বন্দুকধারী একজন শ্বেতাঙ্গ। পরে তিনি নিজেকে গুলি করে আত্মহত্যা করেন।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, লাফায়েত শহরের গ্রান্ড ১৬ নামে ওই সিনেমা হলে এ সময় ‘ট্রেনরেক’ নামের একটি চলচ্চিত্র দেখানো হচ্ছিল।