যুক্তরাষ্ট্রে সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গতকাল বুধবার রাতে একটি সেনা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় সাতজন মেরিন সেনা ও চারজন ক্রু নিখোঁজ হয়েছেন। ঘন কুয়াশার ভেতর সেনা মহড়া চলাকালে ঘটা এ ঘটনায় নিখোঁজ ১১ জন মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার এএফপির খবরে জানানো হয়, এগলিন বিমানঘাঁটির কাছে গতকাল রাতে ওই ব্ল্যাক হক হেলিকপ্টারটি নিখোঁজ হয়। ওই সময় এলাকাটি কুয়াশায় আচ্ছন্ন ছিল। তবে কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে কি না, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

বিমানঘঁটির মুখপাত্র অ্যান্ডি বোরল্যান্ডের ভাষ্য, উদ্ধারকর্মীরা হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন। রাত দুইটার দিকে তাঁরা কিছু ধ্বংসাবশেষ পান। এখনো উদ্ধার অভিযান চলছে।