প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) মার্কিন নেতৃত্বাধীন জোটের একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার যে দাবি করেছে, তা নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। গত বুধবার সকালে সিরিয়ায় আইএসের দখলে থাকা এলাকায় বিমানটি হারিয়ে যায়। পরে এর চালককে আটক করেন আইএসের সদস্যরা। সংগঠনটির দাবি, তারাই গুলি করে এফ-১৬ বিমানটি ভূপাতিত করে। কিন্তু যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, তাদের কাছে থাকা তথ্যপ্রমাণ ‘স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে’, আইএসের দাবি সত্যি নয়। সেন্টকম জর্ডানি বিমানটির চালকের আইএসের হাতে বন্দী হওয়ার সত্যতা নিশ্চিত করেছে, কিন্তু এটি কীভাবে ভূপাতিত হয় সে বিষয়ে কিছু বলেনি।
বিবিসি