যুক্তরাষ্ট্রের ওপর গোয়েন্দাগিরি করে ইসরায়েল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় পরাশক্তির সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান আলোচনায় ইসরায়েল গোপন নজরদারি করেছিল। মার্কিন একটি প্রভাবশালী পত্রিকা এ খবর দিয়েছে। খবর এএফপির।
ওয়াল স্ট্রিট জার্নাল গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে লিখেছে, নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানির সঙ্গে ইরানের চলমান সংলাপের সময় ইসরায়েল যুক্তরাষ্ট্রের ওপর গোয়েন্দাগিরি করে।
তবে ইসরায়েল এ কথা ‘সত্য নয়’ দাবি করে বলেছে, তারা যুক্তরাষ্ট্রের ওপর গোয়েন্দা নজরদারি করেনি।
নেতানিয়াহুর দুঃখ প্রকাশ: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁর দেশের আরব ভোটারদের নিয়ে ‘বিভেদমূলক’ মন্তব্যের কারণে গত সোমবার দুঃখ প্রকাশ করেছেন। নেতানিয়াহু ১৭ মার্চ নির্বাচনের সময় ফেসবুকে দেওয়া এক ভিডিওবার্তায় বলেছিলেন, ‘আরব ভোটাররা দলে দলে ভোটকেন্দ্রে যাচ্ছেন!’