যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের কুনদুজ শহরের হাসপাতালে মার্কিন বিমান হামলায় ২২ জন নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়ছে। আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা মেদসাঁ সঁ ফ্রতিয়েখ (এমএসএফ) ঘটনাটিকে যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছে। খবর এএফপির।
গত শনিবার মার্কিন বিমান হামলায় এমএসএফ পরিচালিত ওই হাসপাতালে হতাহতের ঘটনা ঘটে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিলেও আন্তর্জাতিকভাবে ক্ষোভ বিরাজ করছে। পাশাপাশি ঘটনাটির স্বচ্ছ তদন্তের জন্য ওয়াশিংটনের ওপর চাপ বাড়ছে। এমএসএফের মহাপরিচালক ক্রিস্টোফার স্টোকস বলেন, যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে, এটা পরিষ্কার। এমএসএফ নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে এ ঘটনার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবি জানায়।