যুক্তরাষ্ট্রের কালো তালিকায় লাদেনের ছেলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল-কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের ছেলে এবং উত্তরাধিকারী হামজা বিন লাদেনকে গতকাল বৃহস্পতিবার কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দপ্তর হামজাকে ‘বিশেষ বৈশ্বিক সন্ত্রাসী’ আখ্যা দিয়েছে। যার অর্থ, মার্কিন নাগরিকদের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্পূর্ণ অবৈধ এবং মার্কিন সীমায় তাঁর সব সম্পদ জব্দ করা হবে।
পাকিস্তানের অ্যাবোটাবাদে ২০১১ সালে মার্কিন বাহিনীর অভিযানে আল কােয়দা প্রধান লাদেন নিহত হওয়ার পর তাঁর মিসরীয় সহকারী আয়মান আল-জাওয়াহিরি সংগঠনের নেতৃত্ব নিজ কাঁধে তুলে নেওয়ার পর হামজা সমর্থকদের উদ্দেশে অডিও বার্তা প্রকাশ করতে থাকেন।