যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জেমস ক্ল্যাপার পদত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি জানান, পদত্যাগপত্র এরই মধ্যে জমা দিয়েছেন তিনি।
সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ), কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই), ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিসহ (এনএসএ) মোট ১৭টি সংস্থার সমন্বয়ক হিসেবে কাজ করতেন জেমস ক্ল্যাপার। ছয় বছর এ পদে ছিলেন তিনি।
কংগ্রেসের এক শুনানিতে ক্ল্যাপার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে আর এ পদে থাকছেন না। বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত এই লেফটেন্যান্ট জেনারেল বলেন, ‘গত রাতেই আমি পদত্যাগপত্র জমা দিয়েছি। এরপর থেকে আমি বেশ ভালো বোধ করছি। আমার চাকরির আর ৬৪ দিন বাকি আছে।’