যুক্তরাষ্ট্রের ডাকবিভাগে একুশের স্মারক সিলমোহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ডাকবিভাগ এই প্রথমবারের মতো ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি স্মারক সিলমোহর চালু করেছে। মুক্তধারার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের মোট ১২ জন বিশিষ্ট ব্যক্তির কাছে এই সিলমোহর যুক্ত চিঠি পাঠানো হয়। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ডাকবিভাগ এই প্রথমবারের মতো ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি স্মারক সিলমোহর চালু করেছে। গতকাল সোমবার বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের একটি ডাকঘরে এই সিলমোহরের আনুষ্ঠানিক ব্যবহার শুরু হয়।

মুক্তধারা ফাউন্ডেশনের অনুরোধে চালু এই সিলমোহর মার্চ মাসের ২২ তারিখ পর্যন্ত ওই ডাকঘরের সব চিঠিপত্রে ডাকটিকিটের ওপর ব্যবহার করা হবে।

গতকাল এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সিলমোহরটির ব্যবহার শুরু হয়। মুক্তধারার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের মোট ১২ জন বিশিষ্ট ব্যক্তির কাছে এই সিলমোহর যুক্ত চিঠি পাঠানো হয়।

নিউইয়র্কে বাংলাদেশের কনসাল-জেনারেল শামীম আহসান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই সিলমোহর চালুর সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের ডাকবিভাগকে ধন্যবাদ জানান।