যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ঝড়ে ১৮ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে একের পর ঝড়ের আঘাতে কমপক্ষে ১৮ জন মারা গেছে। জর্জিয়ার গভর্নর নাথান ডিল দেশটির দক্ষিণাঞ্চল ও কেন্দ্রের সাতটি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন।

রয়টার্সের খবরে জানানো হয়, নাথান ডিল বিপদ এড়াতে জর্জিয়াবাসীকে নিরাপদে থাকতে বলেছেন।

গতকাল রোববার দেওয়া সরকারি হিসাব বলছে, জর্জিয়ায় ঝড়ে ১৪ জন মারা গেছে। মিসিসিপিতে গত শনিবার ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। এতে চারজন নিহত হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে মিসিসিপিতে ৫০ জনের বেশি লোক আহত হয়েছে। সেখানে ৪৮০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।