প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর কোরিয়া তাদের কাছে একটি হাইড্রোজেন বোমা আছে বলে যে ইঙ্গিত দিয়েছে তা নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। কমিউনিস্ট দেশটির নেতা কিম জং উন বৃহস্পতিবার একটি ঐতিহাসিক সামরিক স্থাপনা পরিদর্শনের সময় বলেন, ‘তাঁর দেশ একটি ‘এ’ (আণবিক) বোমা ও একটি ‘এইচ’ বোমার বিস্ফোরণ ঘটানোর জন্য তৈরি।’ তবে হোয়াইট হাউস ওই দিনই বলেছে, ওয়াশিংটনের কাছে যে তথ্যপ্রমাণ রয়েছে তা উত্তর কোরীয় দাবির সত্যতাকে গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ করে। মুখপাত্র জশ আর্নেস্ট বলেন, ‘উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র তৈরির উচ্চাভিলাষের কারণে যে হুমকি ও ঝুঁকি রয়েছে আমরা তা খুব গুরুত্বের সঙ্গেই নিয়ে থাকি।’
বিবিসি