যুক্তরাষ্ট্রের মিজৌরির সেন্ট লুইস শহরে আবার সহিংসতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউনের (১৮) মৃত্যুর জের ধরে গত সোমবার রাতেও সহিংসতা হয়েছে। খবর রয়টার্স ও বিবিসির।
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) এবং বিচার বিভাগের বেসামরিক অধিকার শাখার উদ্যোগে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় অনেক কৃষ্ণাঙ্গের অভিযোগ, এটি একটি বর্ণবিদ্বেষজনিত হামলা।
ফার্গুসনের পুলিশপ্রধান টম জ্যাকসন বলেন, সোমবার সন্ধ্যায় একদল লোক জড়ো হয়ে উচ্ছৃঙ্খল আচরণ শুরু করে।
মাইকেল ব্রাউন গত শনিবার দুপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান। তাঁর সঙ্গে থাকা কয়েকজনের দাবি, পুলিশের নির্দেশে হাত তোলার পরও নিরস্ত্র ব্রাউনকে গুলি করা হয়। অন্যদিকে পুলিশ বলছে, ওই তরুণ পুলিশের সঙ্গে মারামারিতে লিপ্ত হয়েছিলেন।