যুক্তরাষ্ট্রের ১০ ভাগ ধনীর হাতে ৭৬ ভাগ সম্পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে এখন ১০ শতাংশ পরিবারের হাতে পারিবারিক মোট সম্পত্তির ৭৬ ভাগ। এসব পরিবারের গড় সম্পদের পরিমাণ প্রায় ৪০ লাখ ডলার। এসব পরিবারের সবচেয়ে কম সম্পদের পরিমাণই হচ্ছে ৯ লাখ ৪২ হাজার ডলার। গত ২৪ বছরে ধনী হয়েছে যুক্তরাষ্ট্রের সম্পদশালী পরিবারগুলোই। তাদের সম্পদের পরিমাণ বেড়েছে।

বার্তা সংস্থা সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি কংগ্রেসনাল বাজেট কার্যালয়ের প্রতিবেদন জানানো হয়, ৫০ শতাংশ পরিবারের হাতে আছে ২৩ ভাগ পারিবারিক সম্পদ। ৪০ শতাংশ পরিবারের হাতে আছে মাত্র ১ ভাগ সম্পদ।
শিক্ষা ও বয়স এই সম্পদ-বৈষম্যের মূল কারণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরিসংখ্যান অনুযায়ী, যেসব পরিবারে প্রধানের বয়স ৬৫ বছর, সেসব পরিবারে সম্পদের পরিমাণ বেশি। তাদের সম্পদের পরিমাণ ৩৫ থেকে ৪৯ বছর বয়সী পারিবারিক কর্তাদের চেয়ে প্রায় সাড়ে তিন গুণ বেশি।

এ ছাড়া শিক্ষার ক্ষেত্রে একই বিষয় লক্ষ করা যায়। কলেজ পর্যন্ত যাঁরা শিক্ষা নিয়েছেন, তাঁদের সম্পদের পরিমাণ হাইস্কুল ছেড়ে দেওয়া ব্যক্তিদের চেয়ে বেশি। ১৯৮৯ থেকে ২০১৩ সালের মধ্যে ১০ শতাংশ ধনী পরিবারের ৯০ ভাগ আরও ধনী হয়। এ সময়ই তাদের সম্পদ বৃদ্ধি প্রায় ৫০ ভাগ।

সর্বশেষ হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পারিবারিক সম্পদের পরিমাণ ৬৭ ট্রিলিয়ন ডলার।