
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের ‘অত্যন্ত রক্ষণশীল’ বলে পরিচিত বিচারপতি আন্তোনিন স্কালিয়া মারা গেছেন। প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে এখন তাঁর উত্তরসূরি মনোনয়ন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিচারপতি স্কালিয়ার মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁকে সমাহিত না করা পর্যন্ত দেশজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখারও নির্দেশ দিয়েছেন তিনি। ১৯৮৬ সালে প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান তাঁকে প্রথম নিয়োগ দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের মার্শাল সার্ভিস জানায়, বিচারপতি স্কালিয়া ওয়েস্ট টেক্সাসের বিগ বেন্ড এলাকায় নিজ বাসভবনে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। বিচারপতি স্কালিয়ার মৃত্যুতে মার্কিন সুপ্রিম কোর্ট বেঞ্চে প্রভাব পড়তে ও বেঞ্চের ভারসাম্যে হেরফের ঘটতে পারে। বর্তমানে বেঞ্চটিতে পাঁচ-চার ব্যবধানে উদারপন্থী বিচারপতিদের চেয়ে রক্ষণশীল বিচারপতিদের প্রাধান্য রয়েছে।
এএফপি