যুবলীগের টাউন হল সভা অনুষ্ঠিত

নিউইয়র্ক স্টেট ও নিউইয়র্ক সিটি আওয়ামী যুবলীগের উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমেরিকায় আগমন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্ক স্টেট যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান। প্রধান বক্তা ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আলম। সভায় বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক এ কে এম তরিকুল হায়দার চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান, সামসুদ্দিন আজাদ, লুত্ফুল করীম, আবুল মনসুর, মো. মোজাহিদুল ইসলাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী প্রমুখ।
সভাটি যৌথভাবে পরিচালনা করেন যুক্তরাষ্ট্র যুবলীগের সদস্য মো. আমিনুল ইসলাম, নিউইয়র্ক স্টেট যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. ফরহাদ হাসান, নিউইয়র্ক সিটি যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. জুনেদ আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। পরে গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটি যুবলীগের আহ্বায়ক রেজাউল আলম।
সভায় এ ছাড়া বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুবলীগের সদস্য অধ্যাপক মারুফ মিয়া, সাইফুল্লাহ ভূঁইয়া, আতিকুর রহমান, মো. আব্দুল ওয়াহেদ, আমিনুল হোসেন, একরামুল হক, শাহ রহিম, শাহ সেলিম, রিয়াজুল কাদির লস্কর, শেখ ওলি আহাদ, মাহমুদুল হাসান, মো. মুরাদ, লিটন চৌধুরী, নাজমুল হোসেন, বাবুল মাস্টার প্রমুখ।