যুবাদের বিশ্ব জয়ে টেক্সাসে বিজয়োৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ যুব ক্রিকেট দলের বিশ্বকাপ জয় উদ্‌যাপনে আয়োজিত বিজয়োৎসবে আয়োজক ও অতিথিরা।
বাংলাদেশ যুব ক্রিকেট দলের বিশ্বকাপ জয় উদ্‌যাপনে আয়োজিত বিজয়োৎসবে আয়োজক ও অতিথিরা।

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ে টেক্সাসের লাবাক শহরে এক বিজয়োৎসব অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচের পরপর এ বিজয়োৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজনের প্রধান সমন্বয়কারী ড. রাকিবুল হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. আউয়াল, ড. গৌতম সোম, ড. তরফদার কায়সার, ড. সাইফ হক, ড. ফয়সাল রমী, ড. আদনান করিমসহ আরও অনেকে।
লাল সবুজের পতাকা নিয়ে শিশু-কিশোরেরা অনুষ্ঠানস্থল প্রদক্ষিণ করে। কেক কেটে বিজয় উদ্‌যাপন করা হয়। বাংলাদেশ ক্রিকেট দল অচিরেই বিশ্বকাপের মূল পর্বে বিজয়ী হয়ে পৃথিবীর মানচিত্রে গৌরবোজ্জ্বল স্থান দখল করবে এই আশা ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।