যে কথা বলতে গিয়ে চোখ ভিজল ওবামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবেগঘন আলিঙ্গনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ওবামা। শিকাগোয় গত মঙ্গলবার প্রেসিডেন্টের বিদায়ী ভাষণের পর l রয়টার্স
আবেগঘন আলিঙ্গনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ওবামা। শিকাগোয় গত মঙ্গলবার প্রেসিডেন্টের বিদায়ী ভাষণের পর l রয়টার্স

‘মিশেল, দক্ষিণের মেয়ে মিশেল লাভন রবিনসন। ২৫ বছর ধরে তুমি আমার স্ত্রী। আমার দুই সন্তানের মা। আমার শ্রেষ্ঠ বন্ধুও। তুমি একটা দায়িত্ব নিয়েছিলে এবং সেটা চমৎকার পালন করেছ। নতুন প্রজন্মের দৃষ্টি একটা উচ্চতর স্থানে পৌঁছে গেছে, কারণ তারা তোমাকে আদর্শ হিসেবে পেয়েছে। তুমি আমাকে এবং দেশকে গর্বিত করেছ।’

পাশে বসা ফার্স্টলেডি মিশেল ওবামাকে উদ্দেশ করে বিদায়ী ভাষণে কথাগুলো বলছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ সময় তাঁর গলা ধরে আসছিল। চোখ ছলছল করে উঠছিল।

বাবার শেষ ভাষণ শুনতে মালিয়া হাজির ছিলেন। তবে তাঁর বোন সাশা সেখানে অনুপস্থিত ছিল। দুই মেয়ের উদ্দেশে ওবামা বলেন, ‘জীবনে যত কিছুই করেছি, সেসবের মধ্যে তোমাদের বাবা হিসেবেই আমি সবচেয়ে বেশি গর্ববোধ করি। তোমরা স্মার্ট ও সুন্দর। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তোমরা সহানুভূতিশীল ও চিন্তাশীল। এবং এতগুলো বছর তোমরা আলোচনার কেন্দ্রে থাকার পরও সেই চাপকে এত সহজভাবে নিতে পেরেছ।’