প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরতদের মধ্যে যাঁদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে, তাঁদের বরখাস্ত করার পক্ষে যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তাঁদের নিজ নিজ দেশ যদি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে তাঁদের বরখাস্ত করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব তোলার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। খবর এএফপির।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো শান্তিরক্ষীদের কাছে বার্তা পৌঁছে দেওয়া যে নিরাপত্তা পরিষদ কোনো প্রকার যৌন হয়রানি ও নিপীড়ন বরদাশত করবে না।
মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে দায়িত্বরত শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে সম্প্রতি যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।