যৌন হয়রানি মামলা বিল কসবির বিচার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যৌন হয়রানির মামলায় দা কসবি শো-এর প্রধান চরিত্র বিল কসবির বিচার গতকাল সোমবার শুরু হয়েছে। ১৩ বছর আগে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় তাঁর নিজ বাড়িতে যৌন হয়রানির শিকার এক নারী কসবির বিরুদ্ধে ওই মামলা করেছিলেন। তাঁর বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে। দোষী সাব্যস্ত হলে ৭৯ বছর বয়সী এই অভিনেতার প্রতিটি মামলার জন্য সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সাজা এবং ২৫ হাজার ডলার জরিমানা হতে পারে। যুক্তরাষ্ট্রের টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানগুলোর একটি ছিল দা কসবি শো। বিল কসবি অভিনীত এই শোতে তাঁর চরিত্রটি ছিল একজন বন্ধুভাবাপন্ন ধাত্রীবিদ্যাবিশারদের এবং একজন দয়ালু বাবার। গতকাল তাঁকে মন্টগোমারি কাউন্টির আদালতে হাজির করার কথা। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময় প্রায় ৬০ জন নারী যৌন হয়রানি ও নির্যাতনের অভিযোগ এনেছেন।