যৌনকর্মী বলায় ক্ষতিপূরণ মামলা মেলানিয়া ট্রাম্পের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেলানিয়া ট্রাম্প
মেলানিয়া ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেইল এবং একজন মার্কিন ব্লগারের বিরুদ্ধে ১৫ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করে মামলা করতে যাচ্ছেন। মেলানিয়ার আইনজীবী বলেছেন, ট্রাম্পের সঙ্গে বিয়ের আগে তিনি যৌনকর্মী ছিলেন বলে ‘মিথ্যা খবর ও মন্তব্য’ প্রকাশ করার জন্য এ মামলা করা হচ্ছে।
ট্যাবলয়েড পত্রিকা ডেইলি মেইল সম্প্রতি এক প্রতিবেদনে লেখে, মধ্য ইউরোপের স্লোভেনিয়ায় জন্ম নেওয়া মেলানিয়া নব্বইয়ের দশকে নিউইয়র্কে আসার পর সেখানে খণ্ডকালীন যৌনকর্মী হিসেবে কাজ করে থাকতে পারেন।