রংধনু সোসাইটির কার্যনির্বাহী ও উপদেষ্টা কমিটি গঠন

রংধনু সোসাইটি অব ব্রঙ্কস ইউএস ইনক-এর এক মেম্বার মিটিং গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি নেতা এন ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ সভায় সংগঠনটির নতুন কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিক ও কমিউনিটি অ্যাকটিভিস্ট এম বি হোসেনকে সভাপতি এবং সরকার আবদুল মতিনকে সাধারণ সম্পাদক ও মো. আল আমিনকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এবং ৭ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
নতুন এই কমিটির উপদেষ্টা হিসেবে আছেন আইনজীবী এন মজুমদার, কমিউনিটি নেতা মো. এন ইসলাম, মো. হাবিবুল্লাহ, মো. নজরুল হক, মুজাফ্ফর হোসেন ও মো. শাহজাহান মোল্লা।
কার্যনির্বাহী পরিষদে মনোনীত নেতারা হলেন—সহসভাপতি নুরুল ইসলাম, নজরুল ইসলাম, কাজী মনিরুজ্জামান, আবদুল্লাহ আল মুরাদ, মো. আবদুল লতিফ, সহসাধারণ সম্পাদক নিয়ামুল হক তালুকদার ও মো. জুয়েল সরকার, সাংগঠনিক সম্পাদক মো. আজমল হুদা, সহসাংগঠনিক সম্পাদক পার্থ সাহা, কোষাধ্যক্ষ মো. মঞ্জুর কবির, সহকোষাধ্যক্ষ ঝন্টু বণিক, প্রচার সম্পাদক মোহাম্মদ মুমিন, সহপ্রচার সম্পাদক মো. মাসুম সিকদার, দপ্তর সম্পাদক আসিফ আহমেদ, সহদপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. ইয়াসিন আহমেদ, ক্রীড়া সম্পাদক কে এস মেহেদী হাসান, সমাজ কল্যাণ সম্পাদক আবু হাসনাত। কার্যনির্বাহী সদস্যরা হলেন মো. মনিরুজ্জামান, মো. সাইফুল ইসলাম, মো. আকতার হোসেন, শাহাদাত হোসেন মোল্লা ও মো. আমিনুল ইসলাম।
এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা আইনজীবী এন মজুমদার, নজরুল হক, এন ইসলাম , নবনির্বাচিত সভাপতি এমবি হোসেন ও সাধারণ সম্পাদক সরকার মতিন। বক্তারা নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং গঠনমূলক কর্মকাণ্ড পরিচালনায় উদ্যোগ গ্রহণ করার অনুরোধ জানান। পরে দোয়া পরিচালনা ও নৈশভোজের আয়োজন করা হয়।