রংধনু সোসাইটির বনভোজন ও বারবিকিউ পার্টি
নিউইয়র্কে সামাজিক সংগঠন রংধনু সোসাইটি অব ব্রঙ্কস ইউএসএর বনভোজন ও বারবিকিউ পার্টি অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর ব্রঙ্কসের ফেরি পয়েন্ট পার্কে এই বনভোজনের আয়োজন করা হয়।
যুক্তরাষ্ট্রে বসবাসরত রংধনু সোসাইটির সদস্য ও তাঁদের স্বজনরা পার্কের খোলা মাঠে নানা আনন্দ উপভোগ করেন। বনভোজনে বারবিকিউসহ মজাদার খাবার পরিবেশন করা হয়।
সংগঠনের সভাপতি মোহতাসিম বিল্লাহর সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ এন মজুমদার, উপদেষ্টা হাবিবুর রহমান, এ মামুন ইসলাম, সাধারণ সম্পাদক সরকার আবদুল মতিন, সহসভাপতি কাজী মনিরুজ্জামান, আমিনুল ইসলাম, মনিরুজ্জামান, সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক নাহিদ, বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, মুক্তিযোদ্ধা আবদুল মজিদ সরকার, এম এ ওয়াসেফ, মাকসুদা আহমেদ, মামুন রহমান, বাঁধন, নজরুল ইসলাম, জহিরুল ইসলাম, কাজী আলম, মুরাদ, ইমরান হোসেন, রাজু, মানিক, সোহাগ, সুমন, লুত্ফর, তুষার, আসলাম, নবীন প্রমুখ।
শেষে খেলাধুলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন হাবিবুর রহমান।
সংগঠনের সভাপতি মোহতাসিম বিল্লাহ ও সাধারণ সম্পাদক সরকার আবদুল মতিন বলেন, প্রবাসে কর্মব্যস্ত জীবনের একটি দিন অন্তত নির্মল আনন্দে কাটবে এই প্রত্যাশায় আমরা এ বনভোজনের আয়োজন করি। সবার আন্তরিক সহযোগিতায় এই আয়োজন সুন্দর ও সফল হয়েছে।