রকেট বিশেষজ্ঞের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ বহনকারী প্রথম চন্দ্রাভিযানে ব্যবহৃত রকেটের নকশাকার মার্কিন রকেট বিশেষজ্ঞ অস্কার শোল্ডারার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। ছেলে মাইকেল শোল্ডারার জানান, তাঁর বাবা গত সপ্তাহে স্ট্রোকে আক্রান্ত হন। পরে আলাবামা অঙ্গরাজ্যে মারা যান তিনি। জার্মান প্রকৌশলী দলের নকশা করা যে রকেটের মাধ্যমে মার্কিন নভোচারীরা ১৯৬৯ সালে চাঁদে গিয়েছিলেন, শোল্ডারার সেই প্রকৌশলী দলের জানা সর্বশেষ জীবিত সদস্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি থেকে প্রায় ১২০ জন প্রকৌশলীর একটি দল যুক্তরাষ্ট্র পাড়ি জমায়। এ দলেরই একজন ছিলেন অস্কার শোল্ডারার। তাঁর মাধ্যমেই জার্মানির ভি-২সহ কিছু রকেট-প্রযুক্তি পায় যুক্তরাষ্ট্র।
বিবিসি