রব-রুহুল পরিষদের মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতবিনিময় সভায় রব-রুহুল পরিষদের নেতৃবৃন্দ
মতবিনিময় সভায় রব-রুহুল পরিষদের নেতৃবৃন্দ

বাংলাদেশ সোসাইটি ইনকের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘রব-রুহুল’ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।

সম্প্রতি অনুষ্ঠিত এ সভায় বক্তারা বলেন, রব-রুহুল প্যানেলের সভাপতি পদপ্রার্থী আব্দুর রব মিয়া ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী রুহুল আমীন সিদ্দিকী উভয়েই যোগ্যতার সঙ্গে বৃহত্তর নোয়াখালী সোসাইটির নেতৃত্ব দিয়েছেন। রুহুল আমিন সিদ্দিকী দীর্ঘদিন বাংলাদেশ সোসাইটিতেও নেতৃত্ব দিয়েছেন। তাঁদের মতো প্যানেলটির অন্য প্রার্থীরাও যোগ্য। তাই আগামী ২০ অক্টোবরের নির্বাচনে এই প্যানেলকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান বক্তারা।

বক্তারা বলেন, রব-রুহুল পরিষদ সোসাইটির কল্যাণ চায়। এ প্যানেলের কর্মতৎপরতা, নির্বাচনী ইশতেহার ও সাধারণ ভোটারদের গণজোয়ার দেখে একটি মহল নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে সোসাইটি ও নির্বাচন কমিশনের নামে মামলা ঠুকে দেয়। এতে গুটিকয় লোক স্বার্থ হাসিল করলেও সোসাইটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন রব-রুহুল পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আজিমুর রহমান বুরহান। সভাটি যৌথভাবে পরিচালনা করেন সোসাইটির সভাপতি কামাল আহমেদ ও রব-রহুল পরিষদের সমন্বয়কারী জে মোল্লা সানি। এতে বক্তব্য রাখেন সভাপতি পদপ্রার্থী মো. রব মিয়া, সোসাইটির সাধারণ সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক পদপ্রার্থী রুহুল আমিন সিদ্দিকী, কমিউনিটি অ্যাকটিভিস্ট সারোয়ার হোসেন মোল্লা, টি মোল্লা, বাসেদ রহমান, মাসুদুল হক সানু, জাহিদ মিন্টু, সবুর হোসেন জাহাঙ্গীর, ফারুকুল ইসলাম, আলভী নিজাম, খায়রুল ইসলাম, আমিনুল ইসলাম চৌধুরী, মো. নাঈমুর রশিদ, মো. রফিকুল ইসলাম, মো. নূরুল হাসান, মো. লুত্ফর রহমান, মো. কাজল ইসলাম, আবুল কালাম ভূঁইয়া, আজাদ বাকির, নওশাদ হোসেন, মাইমুল উদ্দিন মাহবুব, প্রদীপ ভট্টাচার্য, সিরাজুল হক জামাল, মনির হোসেনসহ আরও অনেকে।