প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বড় মেয়ে মালিয়া ওবামার একটি রহস্যজনক ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। ছবিটি নিয়ে বিতর্কের সঞ্চার হয়েছে। মালিয়ার জনসমক্ষে উপস্থিতি নিয়ে হোয়াইট হাউস কয়েক বছর ধরেই বেশ সতর্ক। এর পরও এ রকম একটি ব্যক্তিগত ছবি কেমন করে ছড়িয়ে পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ছবিতে মালিয়া নিউইয়র্কের ব্রুকলিনের একটি র্যাপ সংগীত গ্রুপ ‘প্রো এরা’র নাম লেখা টি-শার্ট পরা। ছবিতে দেখা যায়, মালিয়া (বা হুবহু তার মতো দেখতে) এক ছিপছিপে গড়নের স্কুলপড়ুয়া মেয়ে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। আর দুই হাতে পনি টেইল করে চুল বাঁধছে। ঘরোয়া ধরনের ছবিটি কে তুলেছে আর কেমন করেই বা এটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ল, এখনো তা কেউ জানে না। এএফপি