রাজদম্পতিকে শুভেচ্ছা ওবামা দম্পতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশ রাজপরিবারে এসেছে নতুন রাজকন্যা। রাজকন্যাকে সঙ্গে নিয়ে হাসপাতাল ছাড়ছেন কেট মিডলটন ও প্রিন্স উইলিয়াম দম্পতি। ছবি: এএফপি
ব্রিটিশ রাজপরিবারে এসেছে নতুন রাজকন্যা। রাজকন্যাকে সঙ্গে নিয়ে হাসপাতাল ছাড়ছেন কেট মিডলটন ও প্রিন্স উইলিয়াম দম্পতি। ছবি: এএফপি

যুক্তরাজ্যের রাজপরিবারে নতুন অতিথি আসায় প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন দম্পতিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামা। 
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল রোববার এক বার্তায় ওই অভিনন্দন জানান ওবামা দম্পতি।
যৌথ বিবৃতিতে ওবামা ও মিশেল বলেছেন, যুক্তরাজ্যের রাজপরিবারে নতুন অতিথি আসার খবরে তাঁরা আনন্দিত। কন্যা সন্তানের জন্ম দেওয়ায় উইলিয়াম-কেট দম্পতিকে তাঁরা অভিনন্দন ও শুভকামনাও জানান।
ডাচেস অব কেমব্রিজ কেট উইলিয়াম গতকাল শনিবার সকালে এক কন্যাসন্তানের জন্ম দেন। নতুন রাজকন্যার নাম এখনো রাখা হয়নি। তার নাম কী হবে, তা জানতে পুরো যুক্তরাজ্য এখন অপেক্ষা করছে। এই দম্পতির প্রায় দুই বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। তার নাম প্রিন্স জর্জ।