রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদের বনভোজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনগর উপজেলার ঈদ পুনর্মিলনী ও বনভোজনে শিশুদের ইভেন্টে বিজয়ী শিশুর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা
রাজনগর উপজেলার ঈদ পুনর্মিলনী ও বনভোজনে শিশুদের ইভেন্টে বিজয়ী শিশুর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা

মৌলভীবাজারের রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ ইউএসএ ইনক-এর ঈদ পুনর্মিলনী ও বনভোজন ৯ জুলাই নিউইয়র্কের ব্রঙ্কসের সিটি আইল্যান্ড অর্চাড বিচ পার্কের মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়।

 নিউইয়র্কে বসবাসরত মৌলভীবাজারের রাজনগর উপজেলার বাসিন্দারা এদিন আইল্যান্ড অর্চাড বিচ পার্ককে যেন নিজেদের উপজেলার গণ্ডিতে বেঁধে ফেলতে চান। শিশু কিশোরদের উচ্ছ্বাস-আনন্দ আর সুস্বাদু খাবারের ঘ্রাণ, ছেলে-বুড়োদের নানা

রকম খেলাধুলা, র‍্যাফল ড্র বনভোজন

ও ঈদ পুনর্মিলনীকে ভিন্নমাত্রা দেয়। অনুষ্ঠানে রাজনগর উপজেলাবাসী ছাড়াও মৌলভীবাজারসহ সিলেট বিভাগের

বিভিন্ন পর্যায়ের কমিউনিটির নেতারা

উপস্থিত ছিলেন।

অতিথিদের অভ্যর্থনা জানান সংগঠনের সভাপতি টি প্ল্যানটার সিরাজুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক ট্যাক্স কনসালট্যান্ট হারুন আলী, বনভোজন উপকমিটির আহ্বায়ক ব্যবসায়ী মো. মাসুক মিয়া ও সদস্যসচিব মিজান খান। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ঠিকানা গ্রুপের চেয়ারম্যান সাবেক সাংসদ এম এম শাহীন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল খান, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, রাজনৈতিক সৈয়দ বশারত আলী, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মৌলভীবাজার জেলা সমিতির সভাপতি মুজিবুর রহমান, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সভাপতি সোহান আহমদ টুটুল, সাধারণ সম্পাদক সৈয়দ মামুন, মৌলভীবাজার জনকল্যাণ সমিতির সভাপতি জামাল আহমদ, লুৎফুর রহমান চৌধুরী, হেলাল, মিনহাজ আহমদ সাম্মু, বাংলাদেশ সোসাইটির সাবেক সহসাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, কুলাউড়া অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক জালাল আহমদ, ইমরান আহমদ, নজরুল হক, জায়েক, জুয়েল খান, এমদাদ তরফদার, মোহন ইসলাম, বশির খান, ময়নুল ইসলাম, মো. নোমান, সৈয়দ সাদিক, রমজান আলি, শিবলু, নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম খান, সোমেজ আহমদ চৌধুরী, বাঙালি কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি আনসার হোসেন চৌধুরী, নর্থ ব্রঙ্কস বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাওছার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক আবদুস শহীদ, আবদুল মালিক, এনামুল ইসলাম প্রমুখ।