রাজনীতি খুব কঠিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোয়াইট হাউস ছাড়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তৃতা করলেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। বরাবরের মতো নাকচ করে দিলেন রাজনীতিতে নামার সম্ভাবনা। বললেন, রাজনীতি খুব কঠিন।

যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে গত বৃহস্পতিবার আমেরিকান ইনস্টিটিউট অব আর্কিটেক্টসের বার্ষিক সম্মলনে বক্তব্য দেন মিশেল। এ সময় তিনি বলেন, ‘রাজনীতিতে নামার আগ পর্যন্ত মনে হবে সব ঠিকই আছে, কিন্তু যখন আপনি এতে জড়াবেন তখন বুঝবেন সমস্যা কাকে বলে।’

প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর মাত্র কয়েক দিন আগে প্রথমবারের জনসমক্ষে বক্তব্য দেন মিশেলের স্বামী সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। মিশেল যখন হোয়াইট হাউস ছাড়েন তখন তাঁর প্রতি জনসমর্থন ছিল ৬৮ শতাংশ; যা ছিল ওবামার চেয়েও ১০ শতাংশ বেশি।

মিশেল বলেন, ‘আমি আমার সন্তানদের এটা করতে বলব না। কেননা, যখন আপনি উচ্চতর ক্ষমতার পেছনে ছুটবেন তখন তাতে শুধু একাই জড়াবেন না; জড়িয়ে পড়বে আপনার পুরো পরিবার।’ তবে তিনি বলেন, ‘জনগণের সেবা করা সব সময় আমাদের রক্তের সঙ্গে মিশে থাকবে।’