
কুলাউড়া অ্যাসোসিয়েশন অব নিউজার্সির নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে রাজা মিয়া তালুকদার ও সাধারণ সম্পাদক হিসেবে গোলাম মোদাব্বির সুলেমান নির্বাচিত হয়েছেন। ১৩ জুলাই প্যাটারসনের স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আনোয়ার চৌধুরী পারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সংগঠনের সদস্যসচিব গোলাম মোদাব্বির চৌধুরী সুলেমান। সভায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সৈয়দ জুবায়ের আলী, উপদেষ্টা অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী ও আব্দুল আউয়াল সিপার, যুগ্ম আহ্বায়ক রাজা মিয়া তালুকদার, সদস্য মো. খায়রুল ইসলাম, আব্দুল লতিফ খান, আতিকুল ইসলাম শাহিন, তারেক চৌধুরী প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে ২০১৯-২১ সালের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন রাজা মিয়া তালুকদার এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন গোলাম মোদাব্বির চৌধুরী। কমিটির অন্যরা হলেন সহসভাপতি মো. খায়রুল ইসলাম ও আব্দুল লতিফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম শাহীন, আব্দুল অদুদ, কোষাধ্যক্ষ আতিকুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক তারেক চৌধুরী, আমিনুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সাঈফ চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক শাহ মিজান, সাহিত্য সম্পাদক শিহাব আহমদ, সাংস্কৃতিক সম্পাদক হিরন মিয়া এবং সদস্য সৈয়দ খুবায়েব আলী, সৈয়দ ইমন ইসলাম, বুরহান উদ্দিন, সাইফুল ইসলাম, মইনুল চৌধুরী শাহান, আশরাফুল ইসলাম পাবেল, শাহ নুরুল ইসলাম ও লিপন মিয়া। কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন সৈয়দ জুবায়ের আলী, অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী, আব্দুল মুক্তাদির খছরু, আব্দুল মুক্তাদির তোফায়েল, সৈয়দ নজরুল ইসলাম, আব্দুল আউয়াল সিপার, আনোয়ার চৌধুরী পারেক, ফখরুল ইসলাম তালুকদার, আবু সুফিয়ান, এ আর নুমান ও গোলাম ইস্পাহানি চৌধুরী মাছুম।
সভায় জানানো হয়, অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী আগামী ২৫ আগস্ট গ্রেট মাউন্টেন পার্কে অনুষ্ঠিত হবে।