রামকানাইকে সম্মান জানিয়ে আসছে 'বাঁধ ভেঙে দাও'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পি এস ৬৯ এ ২৫ শে নভেম্বর শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাচ্ছে রবীন্দ্রসংগীতভিত্তিক অনুষ্ঠান ‘বাধ ভেঙে দাও’। অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের শুদ্ধ সংগীতের অন্যতম পথিকৃৎ পণ্ডিত রামকানাই দাসের স্মৃতিকে সম্মান জানিয়ে। নিউইয়র্কের সংগীত পরিষদের পরিবেশনায় অনুষ্ঠানটি হবে।
এই সংগীত পরিষদ পরিচালনা করেন রামকানাই দাসের কন্যা শিল্পী কাবেরী দাস।

প্রথমে সন্ধ্যা ৬টায় শুরু হবে সংগীত পরিষদের শিক্ষার্থীদের পরিবেশিত অনুষ্ঠান মালা। এরপর একক পরিবেশনায় আসবেন রবীন্দ্র সংগীত নিয়ে শিল্পী নন্দিনী পোদ্দার। ফোক গানে থাকবেন নিউইয়র্কের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব। বেহালা বাদনে থাকবেন শ্রুতি কণা দাস এবং নৃত্যে প্রিমা সিংহা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগীত পরিবেশন করবেন প্রতিমা দাস। সর্বশেষে সেতার বাদনে মোর্শেদ খান অপু।