রাসেল সভাপতি কবির সাধারণ সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির নির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি অনুমোদিত ২০১৯-২১ মেয়াদের এ কমিটির সভাপতি হয়েছেন জি আই রাসেল এবং সাধারণ সম্পাদক হয়েছেন কবির পাটোয়ারী।

কমিটিরও অন্য সদস্যরা হলেন সহসভাপতি আকতার হোসাইন, আবদুস সাত্তার, মজিবুর রহমান খান ও জুয়েল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর, কোষাধ্যক্ষ আনোয়ার হোসাইন এবং সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসাইন।

কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক (বাই)-এর সাবেক সভাপতি ও ফোবানা নির্বাহী কমিটির সাবেক কোষাধ্যক্ষ ইনারা ইসলাম। এ ছাড়া কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন একাত্তর ফাউন্ডেশনের চেয়ারম্যান পারভীন পাটোয়ারী, উদয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান রেদওয়ান চৌধুরী ও বাংলাদেশ আমেরিকা ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের চেয়ারম্যান শিব্বীর আহমেদ।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, আগামী লেবার ডে উইকেন্ডে নিউইয়র্কের নাসাউ কলিসিয়ামে অনুষ্ঠেয় ৩৩তম ফোবানা সম্মেলনে আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি নতুন সভাপতি জি আই রাসেল ও সাধারণ সম্পাদক কবির পাটোয়ারীর নেতৃত্বে অংশগ্রহণ করবে। এ ছাড়া ২০২১ সালে ওয়াশিংটনে অনুষ্ঠেয় ফোবানা সম্মেলন আয়োজনের জন্য প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বিতা করবে।