প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে কৃষ্ণাঙ্গ তরুণকে গুলি করা শ্বেতাঙ্গ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্র্যান্ড জুরি অভিযোগ গঠনের নির্দেশ দেন কি না, তা জানার জন্য উদ্বেগের সঙ্গে অপেক্ষা করছে সেখানকার বাসিন্দারা। জুরির মত দেওয়ার পর সম্ভাব্য সহিংসতা মোকাবিলায় পুলিশ এবং আন্দোলনকর্মীরা গতকাল রোববারও সচেতনতা কার্যক্রমসহ বিভিন্ন পদক্ষেপ নেন। গ্র্যান্ড জুরি অভিযোগ গঠনের নির্দেশ না দিলে সেখানে আবারও বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। গত ৯ আগস্ট কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউনকে শ্বেতাঙ্গ পুলিশ ড্যারেন উইলসন গুলি করে হত্যা করেন। উইলসনের দাবি, তিনি আত্মরক্ষায় গুলি চালিয়েছেন। কিন্তু আন্দোলনকারীদের অভিযোগ, ব্রাউন তখন দুই হাত তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে ছিলেন।
রয়টার্স