রিগ্যানকে হত্যার চেষ্টাকারী জন হিংকলির মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮১ সালে তখনকার মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে হত্যার চেষ্টাকারী জন হিংকলি জুনিয়র দীর্ঘ ৩৫ বছর পর গতকাল শনিবার মানসিক হাসপাতাল থেকে মুক্তি পেয়েছেন।
ওয়াশিংটনে হিংকলির গুলিতে রিগ্যানসহ তিনজন আহত হয়েছিলেন। মানসিকভাবে অসুস্থ থাকায় তাঁকে কারাগারের বদলে মানসিক হাসপাতালে যেতে হয়। গত জুলাইতে একজন বিচারক রায় দেন, এখন ৬১ বছর বয়সী হিংকলি আর তাঁর নিজের বা জনগণের জন্য কোনো হুমকি নন। তিনি অবশ্য ইতিমধ্যেই কঠোর নিয়মের আওতায় ভার্জিনিয়া অঙ্গরাজ্যে মায়ের বাড়িতে মাসে ১৭ দিন করে কাটাচ্ছিলেন।