প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তাঁর রানিং মেট হিসেবে ইন্ডিয়ানার গভর্নর মাইক পেনসের নাম ঘোষণা করেছেন। আগামীকাল সোমবার ক্লিভল্যান্ডে দলের জাতীয় সম্মেলন শুরুর দুই দিন আগে গতকাল শনিবার নিউইয়র্কে এক অনুষ্ঠানে ট্রাম্প এ ঘোষণা দেন। এ সময় পেনস তাঁর সঙ্গে ছিলেন। পেনস সব সময়ই তাঁর প্রথম পছন্দ ছিলেন জানিয়ে ট্রাম্প বলেন, ‘পেনস অত্যন্ত মেধাবী ও যোগ্য। তিনি সবকিছুতেই দারুণ বলে আমার বিশ্বাস।’ পেনস তাঁর বক্তৃতায় ট্রাম্পকে একজন ‘ভালো মানুষ’ বলে সম্বোধন করেন। কাল শুরু হওয়া রিপাবলিকান পার্টির সম্মেলনে ট্রাম্পকে দলের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া
হতে পারে।