রিপাবলিকানদের সম্মেলনের তৃতীয় দিনেও বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনের তৃতীয় দিন বুধবারও ঘোলাটে হয়ে থাকল নানা বিতর্কে। এদিন ঢাকা পড়ে টেক্সাসের সিনেটর টেড ক্রুজ মূল মঞ্চ থেকে দেওয়া ভাষণে ট্রাম্পকে অনুমোদন দিতে অস্বীকৃতি জানানো নিয়ে সৃষ্ট বিতর্কে।

প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়নের বাছাই পর্বের নির্বাচনে পরাজিত ক্রুজ  চেষ্টা করেছিলেন ডেলিগেটদের নিজের পক্ষে টেনে ট্রাম্পের মনোনয়ন আটকে দিতে। তারপরও দলে বিভক্তি আরও বাড়বে—এ আশঙ্কায় প্রতিদ্বন্দ্বীকে সম্মেলনে ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প।

সম্মেলনে হাজির হয়ে ক্রুজ  ট্রাম্পকে ভোট দেওয়ার আহ্বান জানানোর বদলে প্রত্যেক রিপাবলিকান সমর্থককে বিবেক অনুযায়ী ভোট দেওয়ার পরামর্শ দেন। ক্রুজ ট্রাম্পকে অনুমোদন করবেন না, সে কথা স্পষ্ট হওয়া মাত্রই সম্মেলনে উপস্থিত দর্শকেরা ক্রুজের উদ্দেশে দুয়ো ধ্বনি দিয়ে তিরস্কার করতে থাকেন।