রেকর্ড দামে ক্লদ মনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে অনুষ্ঠিত নিলামে বিখ্যাত ফরাসি শিল্পী ক্লদ মনের চিত্রকর্ম ‘ময়েলা’ ৮ কোটি ১৪ লাখ ডলারে বিক্রি হয়েছে। নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি’স এ খবর জানিয়েছে। ১৮৯০-৯১ সালে নর্ম্যান্ডির বাড়িতে ‘সূর্যাস্ত’ শিরোনামে যে ছবিগুলো ক্লদ মনে এঁকেছিলেন, ময়েলা তার একটি। এখনো ব্যক্তিমালিকানায় থাকা ওই সিরিজের গুটিকয়েক ছবির অন্যতম এটি। গত বুধবারের নিলামে মনের ছবি বিক্রির ক্ষেত্রে অর্থমূল্যের দিক থেকে নতুন রেকর্ড হলো। নিলামে অংশ নিয়েছিলেন পাঁচজন ক্রেতা। শেষে রেকর্ড মূল্যে ছবিটি কিনে নেন পরিচয় উল্লেখ না করা এক ক্রেতা। এর আগে ২০০৮ সালে মনের আরেকটি শিল্পকর্ম ৮ কোটি ৪ লাখ ডলারে বিক্রি হয়েছিল।