রেস্তোরাঁয় চাকরির যোগ্যতা ভাষাজ্ঞান আর স্মার্টনেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের একটি রেস্তোরাঁয় খাবার পরিবেশনে ব্যস্ত একজন ওয়েটার
নিউইয়র্কের একটি রেস্তোরাঁয় খাবার পরিবেশনে ব্যস্ত একজন ওয়েটার

একটা সময় ছিল ইউরোপ-আমেরিকার মাটিতে বাংলাদেশিদের একমাত্র কাজের ক্ষেত্র ছিল রেস্তোরাঁ। এর মধ্যে ইউরোপ আমেরিকার কিচেনটাই শুধু তাদের চেনা ছিল। এখনো অনেকে রেস্তোরাঁ কাজ করেন। তবে বাংলাদেশিরা এখন শুধু রেস্তোরাঁয় নয়, নানা ধরনের কাজে ঢুকে পড়েছেন। তারপরও এখনো অনেকেই রেস্তোরাঁয় কাজ খোঁজেন।

 রেস্তোরাঁয় কাজ করে মোটামুটি টিকে থাকা যায়, তবে অবকাশের সুযোগ কম। কেউ কেউ রেস্তোরাঁয় কাজ করে রুটি সেঁক দিতে গিয়ে এক সময় শেফও বনে যান। তখন তাঁরা আবার বছরে লাখ ডলার আয়ের সুযোগ পান। তাই অনেকে এখন দেশ থেকে রান্নার বিদ্যা শিখে আমেরিকায় আসেন। তবে যাঁরা ওয়েটার হিসেবে কাজ করেন, তারা সপ্তাহে ৩৫-৪০ ঘণ্টা কাজ করে ১ হাজার থেকে ১ হাজার ২০০ ডলার আয় করতে পারেন। আর ওয়েটারদের গড় আয় ৮০০ ডলার হলে বকশিশ মিলে হাজার ডলারে পৌঁছায়। অবশ্য এমন বকশিশ মেলে নামীদামি রেস্তোরাঁয়। তবে এখন অনেকেই আবার রেস্তোরাঁয় খাবার সরবরাহের কাজ করেন। বাইসাইকেল নিয়ে ম্যানহাটনের পথে পথে এমন সরবরাহ কর্মীদের চোখে পড়ে। তাঁরা সপ্তাহে ৬০০-৮০০ ডলার আয় করে নেন।

আর গড় হিসেবে আয় ৫০০ থেকে ৬০০ ডলার। এই রেস্তোরাঁর কাজের যোগ্যতা নিয়ে যদি লিখতে হয়, ভাষাগত সমস্যা না থাকলে আর একটু স্মার্ট হলে এখানে চাকরি পেতে আর সনদ লাগে না, সমস্যাও নেই। কিন্তু অনেকেই  মাস্টার্স পাস সনদ নিয়েও এই কাজ করতে পারছেন না।

এমন কেউ যদিও রেস্তোরাঁয় কাজ করেন যার ভাষাগত দক্ষতা নেই, তখন হয়তো তাকে কিচেনে থালাবাসন পরিষ্কারের কাজই করতে হয়। তাই এখানে যেকোনো ধরনের কাজের জন্য ইংরেজি ভাষার জ্ঞানটা খুব জরুরিভাবে থাকতে হয়। বাংলাদেশি তরুণ থেকে মাঝারি বয়সের লোকজনও এসব কাজ করে থাকেন। আর যেসব বাংলাদেশি নিজেরাই রেস্তোরাঁ করেছেন, তাঁরা বছরে আয় করছেন মিলিয়ন ডলার।