রোহিঙ্গা ইস্যু নিয়ে লস অ্যাঞ্জেলসে কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোহিঙ্গা ইস্যু নিয়ে কর্মশালায় অতিথি ও প্রবাসী বাংলাদেশিরা
রোহিঙ্গা ইস্যু নিয়ে কর্মশালায় অতিথি ও প্রবাসী বাংলাদেশিরা

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ইস্যু নিয়ে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস সিটিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২২ জুন সন্ধ্যায় লস অ্যাঞ্জেলস কনস্যুলেট মিলনায়তনে এই কর্মশালা পরিচালনা করেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের প্রথম সচিব (প্রেস) মো. নুর এলাহি মিনা। তিনি ভিডিওচিত্রের মাধ্যমে বাংলাদেশ স্থায়ী মিশনের নানাবিধ কার্যক্রম, অবদান ও রোহিঙ্গা সমস্যা সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন।
নুর এলাহি মিনা বলেন, রোহিঙ্গারা যাতে সসম্মানে নিজ বসতভিটায় ফিরতে উৎসাহিত হন, সে ধরনের পরিবেশ তৈরি করতে মিয়ানমার প্রশাসনের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে প্রবাসীদের ভূমিকা অপরিহার্য হয়ে পড়েছে। নিজ নিজ এলাকার সিনেটর, কংগ্রেসম্যানদের সঙ্গে এ নিয়ে দেন-দরবার করতে পারেন প্রবাসীরা। তাহলেই কংগ্রেসে মিয়ানমারের বিরুদ্ধে অবরোধসহ কঠোর পদক্ষেপ গ্রহণের বিল পাস হবে।