বাংলাদেশ মানবাধিকার কমিশন ইউএসএ ইনক
রোহিঙ্গা সমস্যা সমাধানের দাবি ও সংখ্যালঘু নির্যাতনের নিন্দা

রোহিঙ্গা সমস্যা সমাধানের দাবিসহ রংপুরে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের নিন্দা জানানো হয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন ইউএসএ ইনক আয়োজিত জরুরি সভায়।
১৯ নভেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটস্-এ অনুষ্ঠিত এ সভায় রোহিঙ্গাদের জন্য আর্থিক সাহায্য এবং সংগঠনের নতুন সদস্য সংগ্রহেরও সিদ্ধান্ত হয়েছে।
সংগঠনের সভাপতি শরীফ আহমদ লস্করের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কায়সারুজ্জামান চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি জনার্দন চৌধুরী, অর্থসচিব লায়েকুজ্জামান, সহসাংগঠনিক সম্পাদক শাহ মোয়াল্লেম, আইনবিষয়ক সম্পাদক পর্ণা ইয়াসমীন, সাংস্কৃতিক সম্পাদক এলিজা আক্তার মুক্তা, মো. খান, মো. গোলাম আলী প্রমুখ।
সভায় ২৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় পরবর্তী সভার দিন ধার্য করা হয়েছে। এ ছাড়া আগামী দুই সপ্তাহের মধ্যে নিউ জার্সি, পেনসিলভানিয়া, কানেকটিকাট ও মিশিগান স্টেট কমিটি করার সিদ্ধান্ত হয়েছে।